ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাক্তার নজরুল ইসলামের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আর্থিক সহায়তা করা হয়।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের সিংড়া পৌরসভার ১১নং ওয়ার্ডে “সবার জন্য স্বাস্থ্য” ও “সার্বজনীন চিকিৎসা” ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন ৬০ নাটোর- ৩ সিংড়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, এবং ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ডাঃ মোঃ নজরুল ইসলাম।
এসময় তিনি অসহায়,দুস্থ ও অস্বচ্ছল ব্যক্তিদের নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


