IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারার শ্রীপুর ইউনিয়নে অধ্যাপক কামাল হোসেনের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

বাগমারার শ্রীপুর ইউনিয়নে অধ্যাপক কামাল হোসেনের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের মেন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।

প্রধান অতিথি বলেন, দীর্ঘ সময় আমরা খোলামেলা ভাবে বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি। ফ্যাসিবাদী সরকার আমাদের মামলা হামলা করে জেল খাটিয়েছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বললেই গ্রেপ্তার হতে হয়েছে। মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে গ্রেফতারসহ হয়রানি করা হয়েছে। বাংলার মানুষ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে। দেশ থেকে বিতাড়িত হয়েছে শেখ হাসিনা। দেশের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। নিরাপত্তা আর উন্নয়ন চাইলে বিএনপি’র বিকল্প নেই বলেও উল্লেখ করে তিনি। বিএনপির এই উঠান বৈঠকে নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আগামী নির্বাচনে তারা ধানের শীষে ভোট প্রদান করবেন বলে জানা গেছে। বিশেষ করে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামাল হোসেনের উঠান বৈঠক হাওয়ায় মেন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ যেন জনস্রোতে পরিণত হয়।

শনিবার বিকেলে শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুল গাফফার, তাহেরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু,

বাগমারা উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ইউসুফ আলী, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মোশাররফ হোসেন, বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, সমির উদ্দীন, জহুরুল ইসলাম খোকন, শাহিন রেজা, অধ্যাপক দুলাল হোসেন ।

গোয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আক্তারুল আলম,বিএনপি নেতা অধ্যক্ষ জাকিরুল ইসলাম জাকির রাজশাহী জেলা মহিলা দলের সহ সভাপতি অধ্যাপিকা রিনা ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উঠান বৈঠক শেষে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31