IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় উদ্ধার হলো অবৈধ দখলকৃত সরকারি জমি

পোরশায় উদ্ধার হলো অবৈধ দখলকৃত সরকারি জমি

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ৫৭ শতাংশ জমি অবৈধ দখলদার থেকে উদ্ধার করেছে ভূমি অফিস। কলা মৌলভি নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটি অবৈধভাবে দখল করে রেখেছিল।

এবস্থায় হঠাৎ করেই তিনি সরকারের অনুমতি ব্যতীত জায়গাটির উপর একটি মাদ্রাসা নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপনের চেষ্টা করেন। জমিটির দখল ছাড়ার জন্য অবৈধভাবে দখলকৃতদের অনেকবার বলার পরেও তারা সম্প্রতি রাতের অন্ধকারে সেখানে মাদ্রাসা নির্মাণের কাজ শুরু করেন। জানতে পেয়ে জনগুরুত্বপূর্ণ ও সরকারি স্বার্থ ক্ষুন্নের এ বিষয়টি স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবগত করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের নির্দেশনায় ৩০সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: নাবিলা ফেরদৌস নিতপুর-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অভিযান পরিচালনা করে ওই ৫৭ শতাংশ জমি উদ্ধার করেন। একই সাথে তিনি নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক উদ্ধারকৃত জমিতে একটি স্থায়ী সাইনবোর্ড স্থাপন করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোছা: নাবিলা ফেরদৌস বেদখলকৃত ৫৭ শতাংশ সরকাারি জমি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। সরকারি স্বার্থ রক্ষায় এ ধরনের কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31