IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসান আর নেই

জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসান আর নেই

ধূমকেতু প্রতিবেদক,ছাতক : সুনামগঞ্জের ছাতকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসান মকবুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (২৭ অক্টোবর) ভোরে তিনি ইন্তেকাল করেন।

সদা হাস্যোজ্জ্বল ও সরল স্বভাবের এই শিল্পীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৬। তিনি স্ত্রী, ৩ মেয়ে সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০১৪ সালে সুনামগঞ্জের আমবাড়ী এলাকার শাহানা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিবাহিত জীবনে ৩ জন মেয়ে সন্তানের পিতা হন তিনি। প্রথম মেয়ের বয়স ১০, দ্বিতীয় মেয়ে ৭, তৃতীয় মেয়ে ৩ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। আলী ইনসান মকবুল উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর (ছড়ারপার) গ্রামের বাসিন্দা। সোমবার বেলা ২টায় ছড়ারপার বালুর মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষের উপস্থিতি ছিল।

লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠ শিল্পী আলী ইনসান মকবুল ছিলেন ছাতক ও সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কণ্ঠে “আমার ময়না টিয়া, আগন মাসের ধান তুলিয়া করব তুমায় বিয়া” গানটি সুনামগঞ্জসহ সারাদেশের সংগীত প্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন করে নেয়।

এছাড়া “আমাদের ছাতক শহর”, “ঘুমের ঘরে” এমন বহু জনপ্রিয় গানের স্রষ্টা ও শিল্পী তিনি। ছাতকের সংগীতাঙ্গন, স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও ভক্তরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, আলী ইনসানের মৃত্যু শুধু ছাতকের নয়, পুরো সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। লোকসংগীতের প্রতি গভীর ভালোবাসা থেকে ছোটবেলা থেকেই গান গাইতেন আলী ইনসান। তাঁর কণ্ঠে হাওর, নদী, ধানক্ষেত, প্রেম-বিরহ ও মানুষের জীবনের গল্প জীবন্ত হয়ে উঠত।

স্থানীয় ও জাতীয় পর্যায়ের নানা অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন তিনি। ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে তাঁর গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢেউ নেমে আসে। ভক্তরা লিখেছেন— লোকসংগীত হারালো তার প্রকৃত ধারককে। অনেকে লিখেছেন- আলী ইনসান বেঁচে থাকবেন তাঁর গানের মধ্যেই। ভক্তরা বলছেন, আলী ইনসান শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন সুরের প্রাণ। তাঁর গান, হাসি ও সরল জীবন আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31