ধূমকেতু প্রতিবেদক : আজ মঙ্গলবার সন্ধ্যায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নদী বাঁচাও আন্দোলন ও হেরিটেজ রাজশাহীর আয়োজনে শাহমখদুম কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর ইফতি খারুল আলম মাসউদ।
আলোচনায় অংশ নেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর মোহাম্মদ নাফিস, সাংবাদিক ও রাজনীতিবিদ মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী বাড়ির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর তারেক ফজল, বিএফ ইউজে এর সহকারী মহাসচিব সাদিকুল ইসলাম স্বপন, হেরিটেজ রাজশাহী সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান লাভলুসহ গান্যমান্য ব্যক্তিবর্গ।
পরিচালনা করেন নদী বাঁচাও আন্দোলনের সেক্রেটারি আহসান হাবিব।


