ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : হেমন্তের সকালে আকাশ গাঢ় নীল। রোদের ঝাঁজে ভ্যাপসা গরম। এর মধ্যেই সকাল ১১ টা থেকে শিক্ষার্থী-অভিভাবকদের কলরবে মুখর হয়ে উঠতে থাকে তারাগঞ্জ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ । কেউ বন্ধুদের সঙ্গে মেতে ওঠে খোশগল্পে, কেউ আবার সেলফি তোলায় ব্যস্ত। সবারই চোখেমুখে ছিল সাফল্যের আনন্দ, স্বপ্নের উচ্ছ্বাস। তাদের জড়ো হওয়ার উপলক্ষ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠান।
তারাগঞ্জ কলেজিয়েট স্কুল এন্ড কলেজের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টায় তারাগঞ্জ বাজারের উপকণ্ঠে অবস্থিত তারাগঞ্জ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শুরু হয় কৃতী শিক্ষার্থীদের এ মিলনমেলা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান মিঠু, মোহাম্মদ আব্দুল হাকিম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


