ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় আনুমানিক ৩০ বছর বয়সের এক যুবতীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধায় উপজেলার ছাওড় ইউনিয়নের পারিলা গ্রামের আনুমানিক ৩০০ গজ দক্ষিনে খাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে ছাওড় ইউনিয়নের গ্রাম পুলিশ মহেন্দ্রের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের ধারণা ৮-১০দিন আগে কে বা কাহারা ওই যুবতীকে মেরে ফেলে রেখে যেতে পারে। মঙ্গলবার রাতেই লাশ থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়াতদন্তের জন্য বুধবার মর্গে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা রঅফিসার ইনচার্জ মিন্টু রহমান।#
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news