IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নে কৃষির প্রতি মনোযোগ দিয়েছিলেন: মিলন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নে কৃষির প্রতি মনোযোগ দিয়েছিলেন: মিলন

ধূমকেতু প্রতিবেদক : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ বিধস্ত দেশকে এবং দেশের মানুষকে রক্ষা করতে সে সময়ে কৃষির উপরে বিশেষ পদক্ষেপ নিয়েছিলেন। তিনি কৃষি জমিতে চাষাবাদের জন্য সেচের ব্যবস্থা করতে চীন এবং জাপান থেকে প্রথম সেচ মেশিন (শ্যালো মেশিন) আমদানী করেন। সেইসাথে খাল খনন করেন। মাছে ভাতে বাঙালী। এটাকে বাস্তবে রুপ দিতে মাছের প্রজনন বৃদ্ধি এবং বেশী করে মাছ চাষ করতে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন।

তিনি পুকুর ও জলাশয় সংস্কার করে সেখানে মাছ ছাড়ার ব্যবস্থা এবং উন্মুক্ত জলাশয়ে ব্যাপকভাবে মাছ অবমুক্ত করার জন্য সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করতেন বলে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নওহাটা পৌর যুবদল অঙ্গ ও সহযোগি সংগঠনেরর আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জেষ্ঠ্য পুত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই পথে এগুচ্ছেন। তিনি দেশের কৃষির উন্নয়নে ৩১দফায় উল্লেখ করেছেন। শুধু তাইনয় বিএনপি নির্বাচিত হলে কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড প্রদানের ঘোষনা দিয়েছেন। এছাড়াও নারীরা যাতে পরিবারের সম্মানের সাথে থাকতে পারেন সেজন্য প্রতিটি পরিবারের গৃহীনিদের টিসিবি কার্ড প্রদান করবেন বলে উল্লেখ করেন তিনি।

মিলন আরো বলেন, বেগম জিয়া একজন মমতাময়ী মা। তিনি নিজ সন্তানদের যেমন ভালবাসেন, তেমনি দেশবাসীকেও ভাল বাসেন। এর উজ্জল দৃষ্টান্ত হলো তিনি কখনো দেশ থেকে পালাননি। শত কষ্টেও এবং নানামুখি ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি দেশেই আছেন। বেগম জিয়া বলেন, আমার একটা সন্তান নয়, পুরো দেশবাসী আমার সন্তান। এই সন্তানদের ছেড়ে তিনি মৃত্যু ছাড়া কোথাও যাবেন না বলে জানিয়েছেন বেগম জিয়া। এটাই হলো দেশের প্রতি ভালকাসা ও কমিটমেন্ট। কিন্তু স্বৈরাচার হাসিনা বার বার দেশ ছেড়ে পালিছিলো। শেষবারতো সবাই জানে বলে জানান তিনি।
তিনি বলেন, জামায়াতে ইসলাম প্রতিটি বাড়িতে বাড়িতে যেয়ে বাড়ীর নারী তথা মা-বোনদের ধর্মের দোহাই দিয়ে দাড়িপাল্লায় ভোট চাচ্ছেন।

এই ধর্মব্যবসায়ীদের কবল থেকে পরিবারের নারীদের ফেরাতে হবে। মুলত তারা নারীদের মাঝে ইসলামের মিথ্যা তথ্য উপস্থাপন করে তাদের ভুলপথে ধাবিত করছে বলে জানান তিনি। এ অবস্থা থেকে তাদের রক্ষা করতে বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিজ এলাকার প্রতিটি বাড়িতে যাওয়ার পরামর্শ দেন মিলন।

বক্তব্য শেষে তিনি বাকসারা এলাকায় বারনই নদীতে দেশী বিদেশী বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন। এরপর তিনি যুবদলের আয়োজনে আলোচনা সভায় যোগাদান করেন। সর্বশেষে বাকসারায় যুবদলের একটি কার্যালয় উদ্বোধন করেন।

নওহাটা পৌর যুবদলের সাবেক আহবায়ক সুজন মোল্লা সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, পবা বিএনপি’র যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, নাজিম উদ্দিন, মফিজ উদ্দিন, এমদাদ হোসেন, আফজাল হোসেন, যুবদল নেতা ইফতে খাইরুল ইসলাম ডনি, য্বুদল নেতা মকসেদ আলী, উজ্জল, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রহমান ও সাধারণ সম্পাদক সজলসহ পৌর ও ওয়ার্ড যুবদল এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠেনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31