IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> বাবর আজমের মাত্র ১১ রান করেই বিশ্ব রেকর্ড

বাবর আজমের মাত্র ১১ রান করেই বিশ্ব রেকর্ড

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচেই সুযোগ ছিল রেকর্ডটা গড়ার? কিন্তু ওই ম্যাচেই শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন বাবর আজম। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, বাবর আজমের রেকর্ডটি নিজেদের চোখে দেখার জন্য।

কিন্তু দক্ষিণ আফ্রিকা এত কম রান করেছিলো যে, এই ম্যাচেও রেকর্ডটা বাবর গড়তে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কারণ, দক্ষিণ আফ্রিকা ১১০ রানে অলআউট হয়ে গিয়েছিল।

পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব মিলে জয়ের দিকে তরতর করে এগিয়ে যাচ্ছিল। ৫৪ রানের জুটি গড়ে ফেলেছিলো তারা দু’জন। লাহোরের দর্শকরাও যেন অস্থির হয়ে উঠছিলেন- বাবর আজম কখন মাঠে নামবেন, কখন রেকর্ড গড়বেন সেটাই দেখতে চাচ্ছিলেন।

৫৪ রানের মাথায় সাহিবজাদা ফারহান আউট হওয়ার পরপরই উল্লাসে ফেটে পড়ে লাহোরের দর্শকরা। দেখে যেন মনে হচ্ছিল, প্রতিপক্ষ দলের কোনো ব্যাটার আউট হয়েছেন। কিন্তু না, সাহিবজাদা ফারহান আউট হওয়ার অর্থ, বাবর আজমের মাঠে নামার সুযোগ তৈরি হওয়া।

বাবর আজম মাঠে নেমেই বাউন্ডারি মেরে লাহোরের দর্শকদের মাতিয়ে তুললেন। একপ্রান্তে সাইম আইয়ুব ৩৮ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস। তবে, ঠিকই প্রয়োজনীয় ৯ রান তুলে ফেললেন বাবর আজম। ১১ বলে ৯ রান করেই রোহিত শর্মাকে ছাড়িয়ে গেলেন তিনি। তখনই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম তাকে শ্রদ্ধা জানালো।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের রান এখন ১২৩ ইনিংসে ৪২৩৪। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলা রোহিতের রান ১৫১ ইনিংসে ৪২৩১। অর্থ্যাৎ, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবর আজমই এখন সর্বোচ্চ রানের অধিকারী। শেষ পর্যন্ত বাবর আজম অপরাজিত থাকেন ১১ রানে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31