IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ৫৪’তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। ​

আজ বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার বাসস্ট্যান্ড-ইসলামপুর সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় অফিসের সামনে এসে শেষ হয়।

এরপর সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। ​পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। ​

প্রধান অতিথির বক্তব্যে সুলতানা রাজিয়া সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সমবায় একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। আজকের প্রতিপাদ্য অনুযায়ী, সাম্য ও সমতার ভিত্তিতে দেশ গঠনে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য।” ​আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সমবায়ী ও পশু চিকিৎসক হাফিজুর রহমান, সমবায়ী আব্দুল জাব্বার এবং ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন’র শাখা ব্যবস্থাপক নাদিরা খাতুন। তারা প্রত্যেকে সমবায়ের আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিভিন্ন সমবায় সমিতির সফলতার চিত্র তুলে ধরেন। বক্তারা আশা প্রকাশ করেন, সমবায় কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31