IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলা
Home >> টপ নিউজ >> প্রবাস >> নিজের মিথ্যা বলার রেকর্ডও ভাঙলেন ট্রাম্প

নিজের মিথ্যা বলার রেকর্ডও ভাঙলেন ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের পর থেকেই নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বহুবার সমালোচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মিথ্যা তথ্য দেওয়া, ভুল কথা বলা, অন্যদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে প্রথম থেকেই আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

এবার ট্রাম্পের সম্পর্কে আরও চমকপ্রদ তথ্য দিল ওয়াশিংটন পোস্ট। এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প একদিনেই ৫শ বারের বেশি মিথ্যা কথা বলেছেন। ২০২০ সালে ট্রাম্পের মিথ্যা দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের এক পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট একদিনে ৫শ বারের বেশি মিথ্যা কথা বলে নিজের মিথ্যা বলার রেকর্ডও ভেঙে ফেলেছেন।

ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চলতি বছরের ২ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন মোট ৫০৪ বার মিথ্যা বলেছেন। দৈনিকটি ‘ট্রুথ টেস্টার’ বা ‘সত্য পরীক্ষক’ নামের একটি কলামে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বলার এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্টের টুইট বার্তাগুলোর কিছু উল্লেখযোগ্য মিথ্যা তুলে ধরে বলা হয়েছে, ২০২০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ২৯ হাজার ৫০৮ বার মিথ্যা বলেছেন ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরেছেন।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট যেসব বিষয়ে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন সেগুলোর মধ্যে করোনাভাইরাস অন্যতম। প্রাণঘাতী এই ভাইরাসকে প্রথমদিকে গুরুত্ব না দিয়ে তিনি যে ভুল করেছেন তা ধামাচাপা দিতেই মূলত তিনি এসব মিথ্যা বুলি আউড়েছেন।

এর আগে ২০২০ সালের অক্টোবরে প্রেসিডেন্ট ট্রাম্প সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ৬০ মিনিটের মধ্যে ১৬টি মিথ্যা বা বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছিলেন।

২০ অক্টোবর সাক্ষাৎকারটি ধারণ করার সময় সিবিএস নিউজ ও তাদের জনপ্রিয় অনুষ্ঠান সিক্সটি মিনিটসকে পক্ষপাতদুষ্ট এবং অভদ্র বলে উল্লেখ করেন ট্রাম্প। পরে সাক্ষাৎকার শেষ না করেই তিনি উঠে পড়েন।

সিক্সটি মিনিটস অনুষ্ঠানের উপস্থাপক সাংবাদিক লেসলে স্টাহল প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে লেসলে স্টাহল প্রশ্ন করেছিলেন এক বিষয়ে আর এর জবাবে ট্রাম্প কথা বলেছিলেন অন্য বিষয়ে।

টিটিএন/এমকেএইচ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31