IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কমেছে সবজি-পেঁয়াজের দামলোকসানের শঙ্কায় কৃষক

কমেছে সবজি-পেঁয়াজের দামলোকসানের শঙ্কায় কৃষক

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় এক সপ্তাহের ব্যবধানে কমেছে সবধরণের সবজির দাম। একই সঙ্গে পেঁয়াজের দামও কমে ভোক্তাদের নাগালের মধ্যে এসেছে। এতে ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে এলেও লোকসানের শঙ্কায় পড়েছেন কৃষকেরা।

আজ মঙ্গলবার সবজির সবচেয়ে বড় পাইকারি বাজার দেলুয়াবাড়ি হাটে গিয়ে এ চিত্র দেখা গেছে। পাইকারি এ হাট থেকে প্রতিদিন এলাকার চাহিদা মিটিয়ে অন্তত ১০ ট্রাক সবজি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়ে থাকে।

সরেজমিনে এ হাটে গিয়ে একশ ফুলকপি ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। রকম ভেদে বেগুন বিক্রি হয়েছে ৮০০ থেকে এক হাজার টাকা মণ দরে। প্রকার ভেদে প্রতিকেজি আলু ৪৮ টাকা থেকে ৫০ টাকা, টমেটো ২০ টাকা কেজি, লাউ প্রতি পিস ১০ থেকে ১২ টাকা, শিম ৩০ থেকে ৩৫ টাকা, করল্যা ৪০ টাকা কেজি বিক্রি হয়েছে।
এছাড়া পাতা পেঁয়াজ (গাছ পেঁয়াজ) বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকা কেজিতে। মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮ টাকা থেকে ৫০ টাকায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলায় ৪৯৫০ হেক্টর জমিতে আলু, ৫৩০ হেক্টর জমিতে পেঁয়াজ, ১১০ হেক্টর জমিতে ফুলকপি, ১৩০ হেক্টর জমিতে বেগুনসহ আরও এক হাজার হেক্টর জমিতে বিভিন্ন সবজির চাষ হয়েছে।

উপজেলার সিংগা গ্রামের কৃষক গনেশ চন্দ্র প্রামাণিক ১৫০ পিস ফুলকপি নিয়ে হাটে এসেছিলেন। তুলনামুলক ক্রেতা কম থাকায় কপিগুলো তিনি ২ টাকা পিস হিসেবে ৩০০ টাকায় বিক্রি করতে বাধ্য হন। কপিগুলো হাটে নিতে তাকে ভ্যানভাড়া দিতে হয়েছে ২০০ টাকা। একই সঙ্গে চালককে সকালের নাস্তার চুক্তিতে ভ্যানভাড়া নিয়েছিলেন।
কৃষক গনেশ চন্দ্র প্রামাণিক বলেন, একপিস ফুলকপির চারা কিনতে হয়েছে ২ টাকা করে। এছাড়া হালচাষ, সার-কীটনাশক, পানিসেচ ও পরিচর্যা মিলিয়ে প্রতিপিস কপিতে খরচ হয়েছে অন্তত সাড়ে ৪ থেকে ৫টাকা। একই সঙ্গে রয়েছে পরিবহণ খরচ। দাম না বাড়লে এ আবাদে তাকে লোকসান গুনতে হবে।
একইভাবে লোকসানের শঙ্কা প্রকাশ করেন রামনগর গ্রামের কৃষক আবুল হোসেন। তিনি বলেন, এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ করেই ফুলকপির দাম পড়ে গেছে। ফুল পুরু হলে জমিতে রাখার কোনো সুযোগ নেই। সময়মতো তুলে বিক্রি না করলে খেতেই নষ্ট হবে যাবে। তাই বাধ্য হয়ে হাটে নিয়ে আসতে হয়েছে। এ দাম চলতে থাকলে একবিঘা জমিতে অন্তত ২০ হাজার টাকা লোকসানের আশঙ্কা রয়েছে।

চককানু গ্রামের পেঁয়াজ চাষি আলম হোসেন বলেন, আজ হাটে পাতা পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মুড়িকাট পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকা কেজিতে। এবারে পেঁয়াজের বীজ চড়া দামে বিক্রি হওয়ায় উৎপাদন খরচ গতবারের চেয়ে তিনগুন বেড়ে গেছে। দাম না বাড়লে এ আবাদে কৃষকের লোকসান হবে।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, অনুকুল আবহাওয়ার কারণে এ মৌসুমে সবজির আবাদ ভাল হয়েছে। চাহিদার তুলনায় হাটগুলোতে আমদানি বেশি হওয়ায় দাম কিছুটা পড়ে গেছে। চাহিদা বাড়লে এ অবস্থার উন্নতি হবে।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31