ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসউদা আফরোজা হক সুচির পক্ষে মতবিনময় অনুষ্ঠিত হয়েছে।
আফরোজা হক সুচীর ঘনিষ্টজনরা জনান, রবিবার রাতে বিএনপি ১৫% নারী মনোনয়নের লক্ষ্যে সারা দেশে ১৫ জনের নাম ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটি সুচির নামটিও প্রচার করেন।
বিষয়টি একাত্তর টিভিতে প্রচারের পর পরই চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সুচি সমর্থকদের মাঝে খুশির জোয়ার বয়ে যায়।
আজ সোমবার বিকেল ৪টায় নাচোল মধ্যবাজার হাটচাতালের দলীয় অফিসের সামনে বিএনপির ৩১ দফা প্রচার ও দলীয় প্রচারনার লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি এম.মজিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেক্রেটারী তরিকুল ইসলাম তারিক, সিনিয়র সহসভাপতি মুসলেহুদ্দীন, সহসভাপতি তৌফিকুর রহমান, হাসানুল ইসলাম বেনজিরসহ অন্যান্যরা।


