ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আজ ৫ নভেম্বর গোয়ালপাড়া মোড়ে সন্ধ্যার পরে ধানের শীষ প্রতীকে বিজয় করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল আলিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাসিগ্রাম গ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মালেক মন্ডল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনসার আলী মীর যুবদল নেতা এনামুল হক, আসলাম আলী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডালিম, রাসেল, শ্রমিক দলের আজাদ, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি বাচ্চু রহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ছাত্রদলের সভাপতি পলাশ কলেজ শাখার সভাপতি নিরব মেহেদী, ইবরাহিম, নিজাম, মুরাদ, উজ্জল, শাফিক, জলোশ উদ্দীন দুলাল, শিমুল, বেলাল ।


