IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পৌরসভার কর্মকর্তাকে ভয়ভীতি-হুমকি, মারধরের চেষ্টাকালে আটক করে পুলিশে সোপর্দ

পৌরসভার কর্মকর্তাকে ভয়ভীতি-হুমকি, মারধরের চেষ্টাকালে আটক করে পুলিশে সোপর্দ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ওয়ারিশন সনদপত্র নিতে এসে পৌর নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে তা নিয়ে যাওয়ার পর আবারো লোকজন নিয়ে এসে মারধরের চেষ্টাকালে আটক এক বখাটে যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এ ঘটনা ঘটে। এসময় ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে পৌরসভার কর্মচারী ও নিরাপত্তা রক্ষীরা।

প্রথমবার একায় এসে ওয়ারিশন সনদপত্র নিয়ে গেলেও দ্বিতীয় দফায় সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে পৌর নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাংচুর করার হুমকি দেয় এবং বাইরে থাকা লোকজনকে প্রস্তুত থাকার নির্দেশ দেয় আটককৃত যুবক মেরাজুল। এমনকি মারধরের চেষ্টা করতে গেলে তাকে আটক করে পুলিশে খবর দেয় পৌরসভার স্টাফরা। এসময় তার সাথে আসা লোকজন পালিয়ে যায়। আটককৃত যুবক জেলা শহরের আজাইপুর ধানুরমোড় এলাকার এহসান আলীর ছেলে মেরাজুল ইসলাম (২১)।

জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে পৌর নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদের কক্ষে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা একটি সভায় বসেছিলেন। এসময় হঠাৎ দরজা ধাক্কা দিয়ে খুলে প্রবেশ করে উচ্চবাক্য এবং হট্টগোল করে ওই যুবক। এসময় সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাকে থামায় এবং দ্রুত তাকে তার ওয়ারিশন সনদপত্র বুঝিয়ে দেয়া হয়। এসময় পৌরসভা ত্যাক করে মেরাজুল।

পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা রক্ষীরা জানান, বিকেলে এই ঘটনার পর আবারো দলবল নিয়ে বিকেল ৫টার দিকে থানায় আসে মেরাজুল। এসময় একা দ্বোতলায় গিয়ে হামলা-মারধরে চেষ্টা করে। এমনকি মুঠোফোনে নিচে থাকা লোকজনকে পৌর নির্বাহী কর্মকর্তার গাড়ির নম্বর অবগত করে এবং গাড়ি বের হওয়া মাত্রই ভাংচুর ও হামলার নির্দেশ দেয়। এমন অবস্থায় নিরাপত্তারক্ষী ও পৌরসভার কর্মচারীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে সন্ধ্যায় তাকে আটক করে নিয়ে যায় সদর মডেল থানা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদ জানান, অফিসে এসে দুই বার হট্টগোল, বিশৃঙ্খলা ও মারধরের চেষ্টার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। নিরাপত্তা ও তার শাস্তি নিশ্চিত করতেই পুলিশকে খবর দেয়া হলে তারা তাকে আটক করে নিয়ে গেছে। অথচ তাকে (মেরাজুল) তার ওয়ারিশন সনদপত্র দ্রুত সময়ে, এমনকি দুপুরে আবেদন করে বিকেলেই দেয়া হয়েছে। তবুও এমন কান্ড করেছে সে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, পৌরসভায় গিয়ে হট্টগোল সৃষ্টির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয় এবং অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এনিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31