ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়েছে।শুক্রবার বিকেলে রহনপুর জ্ঞানচক্র একাডেমি চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর জ্ঞানচক্র একাডেমির পরিচালক প্রভাষক সারওয়ার হাবিব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মাহবুব হাসান।
বক্তব্য রাখেন, রহনপুর মহিলা কলেজের প্রভাষক মনিরুজ্জামান ডাবলু,বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম রুবেল, রহনপুর পুনর্ভবা টিবিএম কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, রহনপুর জ্ঞানচক্র একাডেমির সহকারী শিক্ষক আব্দুল আহাদ। প্রসঙ্গত:২০২৪ সালে অনুষ্ঠিত ও বিকেএ আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে
ট্যালেন্টপুলে ১৯ জন, সাধারণ গ্রেডে ১২৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।


