ধূমকেতু প্রতিবেদক : জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয় ।
আজ বুধবার ১২ নভেম্বর বিকাল ৪ টা নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের উদ্যোগে “জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে” এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর সভাপতি মোঃ শামিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি মোহাম্মদ রুবেল আলী, রাজশাহী জেলা (পশ্চিম) সভাপতি রেজওয়ান, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর সেক্রেটারি ইমরান নাজির।
বক্তারা বলেন, জুলাইসহ দেশের বিভিন্ন সময়ে সংঘটিত সকল গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক চলমান নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।



