IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলা
Home >> নগর-গ্রাম >> রাজনীতি >> বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এ জেড এম রেজওয়ানুল হকের পথসভায়

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এ জেড এম রেজওয়ানুল হকের পথসভায়

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পথসভায় হাজারো নেতা কর্মীর ঢল নামে। পথসভায় যোগদান করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৫ (পার্বতীপুর- ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য
জাতীয় নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি এ জেড এম রেজওয়ানুল হক।

গত বৃস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল পাঁচটায় কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাট বাজারে এক বিশাল পথ সভার আয়োজন করা হয়। পথ সভায় সভাপতিত্ব করেন কাজিহাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী খোকন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মাস্টার, পার্বতীপুর উপজেলা বিএনপির জন্য সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান,শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম, কাজিহাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া,বেতদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মন্ডল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল,যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড,যুবদল নেতা মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাজী হাল ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ জেড এম রেজওয়ানুল হক বলেন বিগত সময়ে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের মধ্যে অন্যতম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু তিনি কখনো কারো উপর প্রতিশোধ নেননি, আমরাও তাঁর আদর্শ লালন করে সকলকে নিয়ে আগামীতে ধানের শীষের বিজয় অর্জন করতে চাই। আগামীতে জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ। এ সময় তিনি বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31