IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> ভবানীগঞ্জে শিক্ষকদের সাথে মেয়র মালেকের মতবিনিময়

ভবানীগঞ্জে শিক্ষকদের সাথে মেয়র মালেকের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। উক্ত নির্বাচনে শন্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পাদনের জন্য পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করেন ভবানীগঞ্জ পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

প্রভাষক জিল্লুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নৌকার প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডল, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, মচমইল ডিগ্রী কলেজে অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এরশাদ আলী, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিল্লুর রহমান, ভবানীগঞ্জ কারিগরী ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান শিবলী, চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন, বাগমারা প্রাথমিক শিক্ষক-কল্যাণ সমিতির সভাপতি মাস্টার হাবিবুর রহমান মটর প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ আয়ুব আলী, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. ওয়ারেছ আলী, নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু সহ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

মতবিনিময় সভায় মেয়র আব্দুল মালেক মন্ডল বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। আওয়ামী লীগ উন্নয়নের বিশ্বাসী। আওয়ামী লীগ সরকারের সময়ে ভবানীগঞ্জ পৌর সভা প্রতিষ্ঠিত। আওয়ামী লীগ সরকারের সময়েই তৃতীয় শ্রেণীর ভবানীগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। বিগত সময়ের মেয়র আব্দুর রাজ্জাক অনেক দায়-দেনা রেখে দায়িত্ব হস্তান্তর করেন। সেই দায় কাটিয়ে বর্তমান সরকারের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে পৌর এলাকা জুড়ে। তাই আসন্ন ১৬ জানুয়ারীর পৌর নির্বাচনে আবারও নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করার আহŸান জানান তিনি। পাশাপাশি শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারেও সকলের সহযোগিতা কামনা করেন মেয়র আব্দুল মালেক মন্ডল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31