IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারায় সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার মতবিনিময়

বাগমারায় সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বাগমারা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিএম জিয়াউর রহমান জিয়া সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা কলম সৈনিক, সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনীই সত্য তুলে ধরে। নির্বাচনকালীন সময়সহ সবসময় আপনাদের পরামর্শ আমার জন্য পথনির্দেশক হবে। আমি মানুষ, ভুল হলে সংশোধনের সুযোগ দিবেন।”

তিনি আরও বলেন, “আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে বিজয় দেন, তবে সংবাদকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের মতামতের ভিত্তিতে বাগমারার উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবো।”

কৃষি নির্ভর বাগমারার উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পেঁয়াজ, আলু, পানসহ কৃষিপণ্য সংরক্ষণের জন্য সরকারি প্রণোদনা ব্যবস্থার দিকে নজর দেওয়া হবে। মধ্যস্বত্বভোগীরা যাতে লাভবান হতে না পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

বাগমারার নদী, খাল, বিলের পানি প্রবাহ সচল রাখার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের নদীগুলোর পানি প্রবাহ সচল রাখার কথা বলেছেন। বাগমারায়ও পানি প্রবাহ ঠিক রাখতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা, উপজেলা তাঁতিদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব জাকিরুল রশীদ, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, রাজশাহী জেলা ওলামা দলের সদস্য মকলেছুর রহমান মুকুলসহ আরও অনেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31