IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী (মেলা), বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলায় সৌদ আরবের দুম্বা, গাভী থেকে জন্ম নেয়া জমজ বাছুর, বিরল প্রজাতির পাঠা, বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করা হয়।

২৬ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জোবায়ের, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমাম জাফর, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, জনস্বাস্থ্য দপ্তর সহকারি প্রকৌশলী মিলন কুমার ।

আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, জেলা যুবদলের আহবায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপি’র সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর প্রমুখ। অতিথিদের বক্তব্যে প্রাণিসম্পদ খাতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, খামারি-বান্ধব নীতি এবং জনসচেতনতা বৃদ্ধিতে চলমান কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপ‚র্ণ অবদান রাখছে। খামারি ও সাধারণ মানুষকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনের প্রতি উৎসাহিত করাই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, খামারি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31