ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণীসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় বদলগাছী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তরের সহোযোগিতায় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
ইশরাত জাহান ছনি। উদ্বোধন শেষে প্রদর্শনী মেলাতে আসা গরু,ছাগল, ভেড়া, মহিষ,বিড়াল,কুকুর সহ বিভিন্ন পাখির স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।
শেষে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রিপা রাণীর সভাপতিত্বে পরিষদ অডিটোরিয়ামে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন প্রধান অতিথি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহঃ ভূমি কমিশনার পলাশ উদ্দীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, থানা পুলিশের সিনিয়র এসআই মুনিরুজ্জামান প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন মহিলা
বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহাম্মেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারীগণ।
প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী সপ্তাহের উদ্বোধনের আগে উপজেলা প্রাণিসম্পদের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে।


