IMG-LOGO

শুক্রবার, ৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইনিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালনসংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’বলে কটাক্ষ, তদন্ত দাবি এমপিরপুঠিয়া খান পাম্পে চলছে স্বজন প্রীতি কৃষক বাইকাররা পাচ্ছে না তেলশনিবার বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকবদলগাছীতে মাইকিং করায় তুলে নিয়ে এক বৃদ্ধকে মারপিঠের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধেরাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ওইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ‘কাগুজে বাঘ’:ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভে কতটা ভুগবে ন্যাটোরাজশাহী মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ২০, মৃত্যু ১মহাদেবপুরে ৪১২ লিটার তেল জব্দরহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পগোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় ৭ মোটরসাইকেল আরোহী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বেগম জিয়াকে সব ধরনের নির্যাতন করেছিলো পতিত সরকার: মিলন

বেগম জিয়াকে সব ধরনের নির্যাতন করেছিলো পতিত সরকার: মিলন

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের রাখাল রাজা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে স্ত্রী। তিনি হচ্ছেন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দ্ইুবারের বিরোধী দলীয় নেত্রী। এই নেত্রীকে তিলে তিলে মেরে ফেলার জন্য জেলের মধ্যে স্লোপয়জোনিং করা হয়েছিলো। মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারের শ্যাতসেঁতে ঘরে রাখা হয়েছিলো। মারাত্বক অসুস্থ হলেও তাঁকে দেশের বাহিরে নিয়ে গিয়ে চিকিৎসা করতে দেয়া হয়নি। তাঁকে জেল খানার ভিতরে স্লোপয়জোনিং করা হয়েছিলো।

এরপর থেকে তিনি আর ভালভাবে সুস্থ্য হয়ে উঠতে পারেন নি। বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত খারাপ। তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। বিগত সময়ে বেগম জিয়ার ব্যক্তিগত ডাক্তারগণ মেডিকেল বোর্ড বসিয়ে চিকিৎসার লক্ষে দেশের বাহিরে নেয়ার জন্য বার বার সে সময়ে সরকারের নিকট আবেদন করেও কোন কাজ হয়নি। পতিত সরকার এ নিয়ে নানাভাবে তাচ্ছিল্য করতো। সেইসাথে তাঁকে বাহিরে না যেতে দিয়ে দেশের মধ্যে তাদের ডাক্তার দিয়ে লোক দেখানো চিকৎিসা করা হতো বলে পারিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে বেগম জিয়াকে দেশের বাহিরে নিয়ে গিয়ে চিকিৎসা করলেও তেমন ভাল ফল পাওয়া যায়নি। সেখানকার ডাক্তাররা বলেছিলেন আরো ছয় থেকে আট বছল পূর্বে তাঁকে এই সকল সমস্যার চিকিৎসা করতে হতো। এক কথায় পতিত সরকার তাঁকে মেরে ফেলতেই চিকিৎসা করতে দেয়নি। এখন যদি বেগম জিয়ার কোন কিছু হয় তাহলে এর জন্য সারাজীবন দায়ী থাকবে খুনি হাসিনা ও তার দোসররা। কারন খুনি হাসিনার কারনেই তাঁর আজকে এই অবস্থা।

মিলন বলেন, ৫আগস্টের পরে দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠনের আসায় বুক বাধে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। নির্বাচন নিয়ে সব সময় বিএনপি সরকারকে আলটিমেটাম দিয়েছে। এর ফলে অন্তবর্তীকালীন সরকার দেরীতে হলেও ২০২৬ সালের ফেব্রুয়ারীর মাসের প্রথম সপ্তাহে দেশে জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষনা দেন। এ ঘোষনা অনুযায়ী দেশের রাজনৈতিক দলগুলো তাদের দল গোছানো ও প্রার্থী মনোনয়ন শেষ করেছে। এখন নির্বাচনের দিনক্ষণ গননা চলছে। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে একটি দেশদ্রোহী ও স্বাধীনতা বিরোধী দল নির্বাচন পেছানোর জন্য নানা ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, জামায়াতে ইসলাম নির্বাচনের দিন ঘোষনার অনেক আগে থেকে সংসদ সদস্য প্রার্থীসহ ইউনিয়ন পরিষদের মেম্বর পর্যন্ত তারা মনোনয়ন দিয়ে দিয়েছে। অথচ তারা একবার বলছে সংস্কার, আরেকবার বলছে পিআর, এখন আবার শুর করেছে গণভোট ছাড়া ওকোন নির্বাচন তারা হতে দেবেনা। এগুলো কওে কোন লাভ হবেনা। জনগণ এখন নির্বাচন মুখি হয়ে আচে। নির্বাচনী ট্রেন চলমান। এই ট্রেনে যদি উঠতে নারে তাহলে চিরজীবনের মত আস্তাকুড়ে চলে যাবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলাম স্বাধীনতা যুদ্ধের সময় সব থেকে বেশী ক্ষতি করেছে। তাদের কারনেই স্বাধীনতা যুদ্ধ বিলম্বিত হয়েছে। তারা শহীদ মুক্তিযোদ্ধাদেও সংখ্যা নিয়েও বিভ্রান্ত ছড়িয়েছে সে সময়ে। এছাড়াও তারা মুক্তিযোদ্ধা সন্ধান দেয়া ও নারী ও মেয়েদের জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে পাকিস্তানী বাহিনীর হাতে তুলে দিতো বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, জামায়াতে ইসলামী কোন ইসলামী দল নয়। তারা হচ্ছে মোনাফেকী দল। ১৯৪৭ সালে ভারতের হয়ে কাজ করেছে। আবার ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলো বলে উল্লেখ করেন তিনি। এই দল এখন বেহেস্তের টিকিট বিক্রি করছে। তারা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্থ শতভাগ নিশ্চিৎ। এসব কথা যারা বলেন তারা হচ্ছে মোনাফেক ও শিরককারী। তারা ইসলাম থেকে খারিজকৃত ব্যক্তি। এই ধরনের দলের প্রতিনিধিদের ভোট না দেয়ার জন্য তিনি উপস্থিত জনগণসহ দেশবাসীকে অনুরোধ করেন। বক্তব্য শেষে বেগম জিয়ার আশুরোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পবার মুসরইল ইক্ষু সেন্টার মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন এর সভাপতিত্বে এবং পারিলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবুল কাশেম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, শাহ মখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ,পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মখলেসুর রহমান, বিএনপি নেতা শফিকুল ইসলাম, যুবদল নেতা ফরিদুল ইসলাম সাহেব, রবিউল ইসলাম, পারিলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বর, পবা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোট,পারিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন ও সদস্য সচিব সাদিকুল ইসলাম স্বপন, পবা উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন ও পারিলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ সহ বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031