IMG-LOGO

শনিবার, ৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ
Home >> জাতীয় >> লিড নিউজ >> সংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’বলে কটাক্ষ, তদন্ত দাবি এমপির

সংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’বলে কটাক্ষ, তদন্ত দাবি এমপির

ধূমকেতু নিউজ ডেস্ক : সংসদ প্রাঙ্গণে কেউ একজন পেছন থেকে ‘জঙ্গি এমপি’ সম্বোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সেই সঙ্গে তিনি সংসদে বিষয়টি তদন্ত করার দাবিও তোলেন। হানজালা বলেন, আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনো দিন জঙ্গির সিম্বল হতে পারে না।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে।

হানজালা বলেন, আমি প্রথমবার সংসদে দাঁড়িয়ে কথা বলছি। এভাবে কথা বলতে চাইনি। আমি চেয়েছিলাম যখন আমার সময় আসবে তখন আনুষ্ঠানিকভাবে সুন্দর করে কথা বলবো। কিন্তু দুঃখের সঙ্গে বলছি গত ৩০ মার্চ আপনার (স্পিকার) সহধর্মিণী মারা গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুন এই দোয়া করি। ওনার জানাজায় আমি এসেছিলাম। উপস্থিত হয়েছিলাম।

তিনি বলেন, সংসদের দক্ষিণ প্লাজা দিয়ে যখন আমি ভেতরে ঢুকবো কাছাকাছি পেছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল- ঐ যে জঙ্গি এমপি যাচ্ছে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি এবং ভিডিও নিয়ে খুব আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, এটার জন্য সংসদের মান ক্ষুণ্ন হয়েছে বলে আমি মনে করি।

হানজালা বলেন, জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম আমার মাথায় একটা পাগড়ি রয়েছে এবং আমার গায়ে সাদা পাঞ্জাবি রয়েছে। এই জন্য সে হয়তো আমাকে জঙ্গি বলে সম্বোধন করেছে। আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনো দিন জঙ্গির সিম্বল হতে পারে না। আপনার কাছে অনুরোধ- সিসি ফুটেজ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু অনুরোধ করবেন বা তাদের একটু নির্দেশ দেবেন কারা এই কাজটি করেছে। বিরোধী দলের সম্মান ক্ষুণ্ন করার জন্য এটা হয়েছে। ওখানে প্রশাসন দাঁড়িয়ে ছিল। এই জন্য সঠিক তদন্তের নির্দেশনা যদি আপনার মাধ্যমে আসতো তাহলে বিষয়টি ক্লিয়ার হতো।

স্পিকার বললেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাবো বিশেষ অধিকার প্রশ্নে আপনি একটা নোটিশ দেন আমরা বিষয়টি বিবেচনা করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930