ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার খোয়াড়মোড় অটোরিক্সা ও মাহিন্দ্রা চালক সভাপতির সভাপতি ও শ্রমিকদল নেতা ফেরদৌস রানা শান্তর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রহনপুর খোয়ারমোড়ে আয়োজিত এ মানববন্ধনে সমিতির সদস্যরা অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন তার (শান্তর) স্ত্রী জাকিরা খাতুন, সমিতির সাধারণ সম্পাদক জহরুল ইসলাম, নির্বাহী সদস্য জসিম উদ্দিন, সদস্য আনোয়ার হোসেন, নজরুল ইসলামসহ অন্যরা।
প্রসঙ্গতঃ বৃহস্পতিবার রাতে রহনপুর পৌর এলাকার খোয়ারমোড়ে তার উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে সে গুরুত্বর আহত হয়। সে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দিনভর রহনপুর খোয়াড়মোড় থেকে বিভিন্ন রুটে চলাচল করা অটোরিকশা ও মাহেন্দ্রা চলাচল বন্ধ রাখে চালকরা।


