ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি)র মতবিনময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় ওসির কার্যালয়ে নাচোল থানার সার্বিক আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে ওসি আছলাম আলী সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী দলের ভোটার-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও সংঘাত যেন না ঘটে তার পূর্ব প্রস্তুতি ও তথ্য দেওয়ার জন্য স্থানীয় সাংবাদিকদের অনুরোধ জানান। মতবিনিময়কালে সাংবাদিকদের পরামর্শ গুরুত্ব দিয়ে বিবেচনার ও এছাড়াও নাচোল থান কে দালালমুক্ত রাখার আশ্বাস দেন ওসি আছলাম আলী।
এসময় উপস্থিত ছিলেন ওসি(তদন্ত) নূরুল সৈকত ও নাচোল উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকগ । উল্লেখ সদ্য যোদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) অছলাম আলি এর পূর্বে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় কর্মরত ছিলেন।


