ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাকটর আল মাহমুদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান।
উপজেলা একাডেমীক সুপারভাইজার মো: ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র প্রমুখ।
এর আগে একটি র্যালী বের করা হয়।


