IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘নৌকার বিজয় ছাড়া উন্নয়ন সম্ভব না’

‘নৌকার বিজয় ছাড়া উন্নয়ন সম্ভব না’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা মাঠে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন ১৬ জানুয়ারি ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। ভবানীগঞ্জ পৌরসভার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রতিটি নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তরতর গতিতে এগিয়ে চলেছে উন্নয়ন। এটা কারো একার উন্নয়ন নয়। আওয়ামী লীগের উন্নয়ন দেশবাসীর উন্নয়ন। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের সংগঠন। তাই ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে দল মত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দিয়ে মালেক মেয়রকে জয়যুক্ত করার আহŸান জানান তিনি।

২ নং ওয়ার্ড নির্বাচনের আহŸায়ক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি, নৌকা প্রতীকের প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহাদ আলী।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান, আহসান হাবিব, আফতাব উদ্দীন আবুল, রিয়াজ উদ্দীন, জাহাঙ্গীর আলম হেলাল, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, কোষাধ্যক্ষ জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, কার্যকরী কমিটির সদস্য চেয়ারম্যান আজাহারুল হক, আনোয়ার হোসেন, চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, আসলাম আলী আসকান, কামাল হোসেন, এস. এম. এনামুল হক, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম বাদশা, জাফর আহম্মেদ শিমুল, জাহেদুর রহিম মিঠু, আব্দুল মান্নান, মোজাম্মেল হক, লোকমান আলী, সাফিনুর নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, আওয়ামী লীগ নেতা ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি মরজিনা পারভীন, সহ-সভাপতি নুরজাহান সরকার, যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নার্গীস শেলী, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, যুবলীগের সভাপতি আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুবমহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

উক্ত সভায় উপজেলা, ইউনিয়ন এবং পৌর আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31