ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ৩ নং ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত।
আরোও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর বিএনপি নেতা আক্কাশ আলী, মহানগর মহিলাদলের সহসভানেত্রী নাসিরা খানম, মহিলা দলের যুগ্ম সম্পাদক মনোয়ারা বেগম, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি, ৩ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী শাম্মী আখতার ও সহসভানেত্রী জুলেখা বিবি প্রমুখ।
এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সবাইকে আহবান জানানো হয়।


