IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> মহাদেবপুরে বিএনপির ২ নেতা বহিষ্কার

মহাদেবপুরে বিএনপির ২ নেতা বহিষ্কার

মহাদেবপুরে বিএনপির ২ নেতা বহিষ্কার

আবুল কালাম আজাদ স্বপন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আবুল কালাম আজাদ স্বপন ও দুলাল হোসেন নামে বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ধানের শীষের বিরুদ্ধে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

সোমবার (৫ জানুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়। সাময়িক বহিস্কৃত আবুল কালাম আজাদ স্বপন মহাদেবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আর দুলাল হোসেন যুগ্ম সম্পাদক।

সাময়িক বহিষ্কারাদেশে বলা হয়, মহাদেবপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকা স্বত্তে¡ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিক প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধচারণে লিপ্ত রয়েছেন তারা। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকান্ডের জন্য আপনাদের দলীয় পদ মর্যাদা দল থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তাদেরকে দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য বলা হয়। একইসাথে জেলা বিএনপির সকল নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে সেই বহিষ্কারের চিঠিতে।

সাময়িক বহিষ্কারের বিষয়টি মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

জানতে চাইলে এদিন বিকেলে সাময়িক বহিষ্কৃত দুলাল হোসেন মুঠোফোনে বলেন, এখনও প্রতীক নিয়ে নির্বাচন শুরু হয়নি। আগামী ২০ তারিখের পর শুরু হবে। তার আগেই কিভাবে বহিষ্কার করা হয়েছে এটা আমার বোধগম্য নয়। আমরা ধানের শীষের লোক, ধানের শীষের পক্ষেই কাজ করবো। এছাড়া বিএনপি বৃহৎ দল হওয়ায় সারা বাংলাদেশে একাধিক প্রার্থী ছিল। একেকজন তাদের পছন্দের নেতাকে সমর্থন দিয়েছিল।

একইভাবে ধানের শীষের বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই জানিয়ে সাময়িক বহিষ্কৃত আবুল কালাম আজাদ স্বপন মুঠোফোনে বলেন, এই আসনে তিনটা প্রার্থী থাকার কারণে আমি একজনের পক্ষে ছিলাম। আর আগামী ২০ তারিখ থেকে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার শুরু হবে। আমি কখনও ধাণের শীষের বিরুদ্ধে যাইনি। কখনও ধাণের শীষের বিরুদ্ধে কাজ করতে চাই না। অবশ্যই ধানের শীষের পক্ষেই কাজ করবো। এছাড়া বহিষ্কারের নোটিশ এখনও পাইনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31