IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ’

‘জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ’

ধূমকেতু নিউজ ডেস্ক : জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা, খুন এবং জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আমরা খুব উদ্বিগ্ন, এটা সম্পর্কে আমরা অবগত। আমরা মনে করি এটা সরকারের ব্যর্থতাই যে, তারা এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার করতে পারেনি। সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী আমরা মনে করি যে, নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে এবং একটা ভালো অবস্থায় আসবে।

ভারতে বিশ্বকাপ না খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ‘একমত’ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি, এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্ত এটার সঙ্গে আমরা একমত। কিন্তু একইসঙ্গে আমরা এটাও মনে করি ছোট খাটো বিষয়গুলো আলোচনার মধ্যে সমাধান করাই উত্তম।

বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি। এ দেশে যা কিছু ভালো সবকিছুই বিএনপির অর্জন। এই যে সংস্কার একদলীয় থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, মুক্ত সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা, পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা এসব সবই বিএনপি করেছে। অতীতেও করেছে; এখন বিএনপি ৩১ দফার মাধ্যমে নিশ্চিত করেছে।

তিনি বলেন, আর এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহিত হয়েছে তা সবই বিএনপির প্রস্তাবে আছে। সুতরাং আমরা মনে করি বিএনপি নিঃসন্দেহে অতীকে এককভাবে সরকার চালিয়েছে, সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো করতে বিএনপি সক্ষম হয়েছে।

ফখরুল বলেন, এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে, যখন নির্বাচনি প্রচারণা শুরু হবে। তার আগে কিন্তু বোঝা যাবে না, এখন সবাই যে যার সাংগঠনিক ব্যাপরগুলো গোছাচ্ছে। মনোনয়নের ব্যাপারগুলো গোছাচ্ছে, নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন যখন প্রচার শুরু হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গিকারবদ্ধ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমাদের কমিটমেন্ট আছে; তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো বাস্তবায়নে আমরা অঙ্গিকারবন্ধ। ভারতের সঙ্গে আমরা আলোচনা করবো এবং পানির হিস্যা আদায় করবো। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সঙ্গে যে মিউচুয়াল রেসপেক্ট, সম্মান সবকিছু মাথায় রেখে আমরা আমার দাবি আদায় করবো।

ফ্যাসিস্টদের বিএনপি ‘ভয় করেনা’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গণভোটের প্রচার বিএনপির দায়িত্ব না, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। গণভোটে হ্যাঁ বা না জনগণ যা করবে তাই হবে। আর যারা সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকবে-নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে তাদের কাছে এগুলো মনে হয়। আমরা ফ্যাসিস্টদের তাড়াতে জানি, মারতেও জানি এবং মার খেতেও জানি। অতএব বিএনপি ফ্যাসিস্টদের ভয় করে না।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31