ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটার মেসার্স ফারুক এন্ড সন্সের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুভ হালখাতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (আজ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বটতলাহাট সংলগ্ন বালিগ্রামে অবস্থিত মেসার্স ফারুক এন্ড সন্সের গোডাউনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যবসায়িক অংশীদার, ডিলার, সাব-ডিলার, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে নতুন ব্যবসায়িক বছরের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেসার্স ফারুক এন্ড সন্স দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শাহ সিমেন্ট সরবরাহ করে আসছে। উন্নত মান, সময়মতো ডেলিভারি ও গ্রাহকসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি জেলার নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তারা আরও বলেন, নতুন বছরে পারস্পরিক সহযোগিতা, বিশ্বাস ও সম্পর্ক আরও সুদৃঢ় করে ব্যবসায়িক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মেসার্স ফারুক এন্ড সন্সের স্বত্বাধিকারী বলেন, “গ্রাহকদের আস্থা ও ভালোবাসার কারণেই আজ আমরা এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। ভবিষ্যতেও আমরা সততা, গুণগত মান ও সর্বোচ্চ সেবার মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণ ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মাধ্যমে হালখাতা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ ধরনের আয়োজন ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং জেলার নির্মাণখাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।


