IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন

কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : হাজার হাজার নেতাকর্মীর চোখের জলে বিদায় দিলেন দ্বীনের অকুতোভয় সৈনিক বিশিষ্ট শিক্ষাবিদ জামায়াতের কেন্দ্রিয় মজলিসে শূরা সদস্য কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমকে। ৩ দফা জানাজা শেষে দাফন করা হয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ওয়াপদা মাদ্রাসা-মসজিদ সংলগ্ন গোরস্থানে। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সোমবার রাতে মরহুমের নিজ এলাকা ভেড়ামারার গোলাপনগরে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল ৯টায় কুষ্টিয়া শহরের চাঁদাগাড়া ঈদগাহ ময়দানে। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১১টায় মিরপুর ফুটবল মাঠে। প্রতিটি জানাজায় হাজার হাজার নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

কুষ্টিয়া শহরের চাঁদাগাড়া ঈদগাহের মাঠ জানাজার নির্দিষ্ট সময়ের আগেই কানায় কানায় ভরে যায়। জনসমুদ্রে পরিণত হয় এলাকা। সেখানে জানাজায় জামায়াতের নেতা কর্মী ছাড়াও বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। জামায়াতের কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য সাবেক কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার একে আলী মহসীন তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষে মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন।

সেখানে জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল মতিন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল গফুর, কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য আলমগীর হোসাইন, খেলাফত মজলিসের কেন্দ্রিয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ, জামায়াতের ঝিনাইদহ জেলা আমীর অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবুবকর, জামায়াতের কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমীর হামজা, ফরিদপুর জেলা আমীর বদর উদ্দিন, মাগুরা জেলা আমীর অধ্যাপক এমবি বাকের, পাবনা জেলা আমীর আবুতালেব মন্ডল, চুয়াডাঙ্গা জেলা আমীর এ্যাড. রুহুল আমিন, মেহেরপুর জেলা আমীর তাজউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ভাইরা ড. আবু সালেহ, ছেলে মুজাহিদুল ইসলাম আসিফ।

কুষ্টিয়ার জানাজা শেষে মিরপুর ফুটবল মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাজায় ইমামতি করেন মরহুমের একমাত্র পুত্র মুজাহিদুল ইসলাম আসিফ। সেখানে জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির মিরপুর-ভেড়ামারা আসনের প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সেক্রেটারী মাওলানা আরিফুজ্জামান, ইসলামী আন্দোলনের মাওলানা মোহাম্মদ আলীসহ জামায়াতের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তৃতীয় জানাজা শেষে মিরপুর উপজেলার ওয়াপদা মাদ্রাসা-মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

গত সোমবার বিকালে জামায়াতের কুষ্টিয়া সদর-৩ আসনের প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে মিছিল শেষে বক্তব্যকালে স্টক করে ঢলে পড়েন অধ্যাপক আবুল হাশেম। সে সময় জামায়াতের নেতাকর্মীরা তাকে দ্রুত স্থানীয় মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুকালে বয়স হয়েছিল (৫৫) বছর। মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
অধ্যাপক আবুল হাশেম কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে জন্ম গ্রহন করেন। ছাত্রজীবন থেকেই তিনি অত্যান্ত মেধাবী ছিলেন। ইসলামী বিশ^বিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে অনার্স মাষ্টার্স করেন। ছাত্র জীবনে তিনি সাথী ও সদস্য হিসাবে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি পোড়াদহ কলেজে ইসলামিক স্টাডিজের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
দ্বীনি একজন সংগঠক হিসাবে গ্রামের কাঁদামাটি অতিক্রম করে সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে এসেছেন। মিরপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, এর সেক্রেটারী তারপরে উপজেলা আমীর হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী ও আমীর হিসাবে দায়িত্ব আসে। এ সময় তিনি অত্যন্ত বিচক্ষণ,সাংগঠনিক প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদর্শী হিসাবে সংগঠনকে এগিয়ে নেন। বিগত আওয়ামী সরকারের শাসনামলে তিনি জেলখাটেন। এরপরও সংগঠনের কুষ্টিয়া অঞ্চলের কোন কাজকে স্তব্ধ করতে দেননি। অত্যান্ত কৌশলে সংগঠনের হাল ধরে সংগঠন অত্যান্ত মজবুত করেছেন।

তিনি সমাজসেবায়ও বহু অবদান রেখে গেছেন। মিরপুর দারুস সালাম প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক খেদমত করে যাচ্ছেন। বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজসহ বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সাথে তিনি জড়িত।

শত ব্যস্ততার মাঝেও তিনি দারুস সালাম এতিমখানা মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন। তার গৃহিনীও বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে তার। মেয়েটি বিবাহিত। আমেরিকায় থাকেন। ছেলেটি সংগঠনের সাথেই কাজ করছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের নেতৃবৃন্দসহ দলমত নির্বিশেষে বিভিন্ন দলের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ মরহুমের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31