IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> প্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ

প্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ

প্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ

প্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকাল থেকেই কুষ্টিয়া-৩ আসনে প্রার্থীদের গণসংযোগে সরব হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন।

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা কুষ্টিয়া পৌর কবরস্থানে জুলাইয়ের শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি এলাকার সমস্যা সমাধান ও ন্যায়-ইনসাফভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দেন। ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

অপর দিকে, একই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সদর উপজেলার কমলাপুরে তার পিতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এসময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া চান এবং গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে কুষ্টিয়া উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপির এই প্রার্থী।

এদিকে, নির্বাচনী এলাকার ভোটাররা জানান, তারা সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম প্রার্থীকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই প্রার্থীদের সরব উপস্থিতিতে কুষ্টিয়া-৩ আসনে নির্বাচনী উত্তাপ ছড়াতে শুরু করেছে। কুষ্টিয়ার ৪ আসনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নিজ নিজ প্রতীকে ভোটারদের কাছে প্রার্থীরা যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31