IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> টপ নিউজ >> বাগমারাজুড়ে গণসংযোগে ব্যস্ত জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী

বাগমারাজুড়ে গণসংযোগে ব্যস্ত জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল বারী সরদার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ বাগমারার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে নিরলসভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি গ্রামে গ্রামে ছুটে বেড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়, লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন।

প্রচারণার অংশ হিসেবে ডা. আব্দুল বারী শুক্রবার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠঘাট, পথ-প্রান্তর ও কৃষিপ্রধান অঞ্চলের কৃষক, শ্রমিক ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন, দৈনন্দিন সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

গণসংযোগকালে বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলেন এবং কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জ ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে আসায় তিনি এলাকায় একজন ‘সেবামুখী চিকিৎসক’ হিসেবে পরিচিত। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। পাশাপাশি তিনি রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য হিসেবেও দলীয় দায়িত্ব পালন করছেন।

গণসংযোগে ডা. আব্দুল বারী তার বক্তব্যে সরল জীবনযাপন ও জনসেবার অঙ্গীকার তুলে ধরেন। দলীয় পরিচয় বা আত্মীয়তার ভিত্তিতে কাউকে বাড়তি সুবিধা দেওয়া হবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

সম্প্রীতি ও উন্নয়নের বার্তা নিয়ে তিনি সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তরুণদের প্রত্যাশা পূরণ, কৃষকদের সমস্যা সমাধান এবং একটি সমৃদ্ধ ও সম্প্রীতিপূর্ণ বাগমারা গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তার দীর্ঘদিনের সামাজিক সেবা, ব্যক্তিগত সরলতা এবং জনমুখী প্রচারণার কারণে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী আচরণবিধি মেনে পরিচালিত এই ধারাবাহিক গণসংযোগ রাজশাহী-৪ (বাগমারা) আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31