IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> টপ নিউজ >> আচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ

আচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-৪ (বাগমারা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়াকে দ্বিতীয়বারের মতো লিখিত কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখতে পায়, বাগমারা উপজেলার বানাইপুর, বিনোপাড়া, বানাইপুর মোড়, হাটগাঙ্গোপাড়া বাজার, বাইগাছা বাজারসহ বিভিন্ন এলাকায় রাস্তার ওপর বাঁশ দিয়ে তোরণ নির্মাণ করে নির্বাচনী ব্যানার ঝুলানো হয়েছে। পাশাপাশি হাসনাবাদ, নামাযগ্রাম, কুমানিতলা, আচিনঘাট, মাদারীগঞ্জ বাজার, মহব্বতপুর মোড়, শিবজাইট বাজার, নরদাশ বাজার, বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা এবং হাটগাঙ্গোপাড়া থেকে কামারপাড়া সড়কের পাশে গাছ ও বিদ্যুতের খুঁটিতে প্রচারণার ফেস্টুন সাঁটানোর আলামত পাওয়া যায়।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৩(ক) ও বিধি ৭(গ)-এর সরাসরি লঙ্ঘন। বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী গেইট বা তোরণ নির্মাণ করতে পারবেন না এবং গাছ, বিদ্যুতের খুঁটি কিংবা সরকারি-বেসরকারি স্থাপনায় পোস্টার বা ফেস্টুন লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ।

এ ঘটনায় The Representation of the People Order, 1972-এর Article 91A অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ২৬ অনুযায়ী এসব কর্মকাণ্ডকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, আচরণ বিধিমালা লঙ্ঘনের মাধ্যমে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’-এর অভিযোগে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ ও শাস্তিমূলক ব্যবস্থা সুপারিশ করা হবে না—সে বিষয়ে আগামী ০৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট কার্যালয়ে স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে কারণ দর্শানোর নোটিশটি দ্রুত জারি ও জারী প্রতিবেদন অতি-সত্ত্বর দাখিলের জন্য বাগমারা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও সম্প্রতি একই প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়াকে আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পাশাপাশি সর্বশেষ নির্বাচনি অনুসন্ধান কমিটির পক্ষ থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ধানের শীষের এককর্মীকে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাচনকে সামনে রেখে বাগমারায় আচরণ বিধিমালা বাস্তবায়নে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31