IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> লিড নিউজ >> ক্যারিবীয় ছক্কায় উত্তাল মুম্বাই

ক্যারিবীয় ছক্কায় উত্তাল মুম্বাই

ধূমকেতু নিউজ ডেস্ক : আবর সাগরের তীরবর্তী মুম্বাই নগরীতে মৌসুমে ভালোই বৃষ্টিপাত হয়। টানা বৃষ্টিতে প্রায়ই মায়ানগরীতে বেহাল দশা হয়ে যায়। রাস্তাঘাটে পানি জমে জনজীবন রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ে। শীতের শেষ বেলায় অনেকটা অসময়েই সেখানে তুমুল বৃষ্টি নেমেছিল। আকাশ থেকে নেমে আসা মেঘের বৃষ্টির নয়, ছক্কার বৃষ্টি। সেই বৃষ্টিতে রীতিমতো ভেসে গেছে জিম্বাবুয়ে।

ছক্কার রেকর্ড গড়ে ৬ উইকেটে ২৫৪ রানের পাহাড় গড়েছে উইন্ডিজ। জবাব দিতে নেমে ৩ ওভারে ২০ রানে ৩ উইকেট হারানোর পরই বোঝা গিয়েছিল জিম্বাবুয়ের পরিণতি। শেষ পর্যন্ত ১৪৭ রানে অলআউট হয় তারা। ১০৭ রানের বড় জয় দিয়ে সুপার এইট শুরু করেছে উইন্ডিজ।

এবারের আসরে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর। আর টি২০ বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ। অল্পের জন্য ১৯ বছর আগে শ্রীলঙ্কার গড়া রেকর্ডটি ভাঙতে পারেনি উইন্ডিজ। ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ২৬০ রান সর্বোচ্চ। ক্যারিবীয়রা সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে না পারলেও টি২০ বিশ্বকাপে ১৯টি ছয় মারার রেকর্ড ঠিকই স্পর্শ করেছেন। এর আগে ২০১৪ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯টি ছক্কা হাঁকিয়েছিল নেদারল্যান্ডস। এরপরও আক্ষেপে পুড়তে হবে ক্যারিবীয়দের। আর মাত্র একটি ছয় হলেই একটি রেকর্ড স্পর্শ করতেন এবং আরেকটি রেকর্ড এককভাবে নিজেদের দখলে নিতে পারতেন।

এমন সুযোগ তো বার বার আসে না! উইন্ডিজের এই ছক্কাবৃষ্টির মূল কারিগর হলেন শিমরন হেটমায়ার এবং রোভম্যান পাওয়েল। এরমধ্যে হেটমায়ার ৩৪ বলে ৭টি করে ছয় ও চারে ৮৫ রান করে মূল ভূমিকা রাখেন। আর ৩৫ বলে ৪টি করে ছয় ও চার মেরে ৫৯ রান করে পার্শ্বনায়কের ভূমিকায় ছিলেন পাওয়েল। এছাড়া শেরফান রাদারফোর্ড ১৩ বলে ২ ছক্কায় ৩১, রোমারিও শেফার্ড ১০ বলে ৩ ছক্কায় ২১ এবং জেসন হোল্ডার ৪ বলে ২ ছক্কায় ১৩ রান করেন।

তবে আলাদা করে বলতে হবে হেটমায়ারের কথা। ৯ রানের সময় মুজারাবানির বলে তাঁর লোপ্পা ক্যাচ তালুবন্দি করতে পারেননি তাশিঙ্গা মুসেকিওয়ার। জীবন পেয়ে বিধ্বংসী হয়ে ওঠেন হেটমায়ার। ছক্কার ঝড় তুলে ১৯ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছে যান তিনি। এবারে আসরে এটি যৌথভাবে দ্রুততম ফিফটি। এর আগে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও শ্রীলঙ্কার দাসুন শানাকা ১৯ বলে হাফ সেঞ্চুরি করেছেন। ৭০ রানের সময় আবারও ক্যাচ দিয়েছিলেন হেটমায়ার। কাকতালীয়ভাবে এবারও ক্যাচটি ধরতে পারেননি মুসেকিওয়ার। দ্বিতীয় জীবনের অবশ্য পুরোপুরি সদ্ব্যবহার করতে পারেননি ২৯ বছর বয়সী হেটমায়ার। এরপর আর ১৫ রান যোগ করে আবার সীমানায় ক্যাচ তোলেন। ক্রেমারের বলে এবার মিস করেননি বেনেট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31