IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২

রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে ইট বোঝাই ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় উল্টে গাড়ীর চালক রাব্বী হোসেন (২৫) ও চালকের সহযোগী হিমেল সরদার (২৪) নিহত হয়েছে।

এসময় আতিকুল ইসলাম (১৭) নামে আরো একজন সহযোগি আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ রাণীনগর-আবাদপুকুর সড়কের করজগ্রাম চৌধুরী মোড়ের একটু অদুরে এঘটনা ঘটে। নিহত রাব্বী উপজেলার চককুতুব গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে এবং সহযোগী হিমেল একই এলাকার ত্রিমোহনী গ্রামের সরদার আলীর ছেলে এবং আহত আতিকুল চককুতুব গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কাজী সাখাওয়াত হোসেন জানান,ইট বোঝাই দুটি ট্রাক্টর রাণীনগর থেকে পূর্বদিকে যাচ্ছিল। এসময় করজগ্রাম চৌধুরীর মোড় এলাকার একটু অদুরে পৌছলে পিছন থেকে একটি ইট বোঝাই ট্রাক্টর দ্রুতগতিতে সামনে থাকা আরেক ইট বোঝাই ট্রাক্টরকে অতিক্রম করার সময় ওই ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে উল্টে সড়কের পাশে খেজুর গাছের সাথে চাপা পরে। এতে একজন ইটের নিচে চাপা পরে আর আরেকজন খেজুর গাছের সাথে চাপা লেগে পরেছিল। দেখতে পেয়ে পথচারীরা ইটের নিচ থেকে একজনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে পাঠায়। এর পর ফায়ার সার্ভিসের লোকজন এসে গাছের সাথে চাপা পরা একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মেসার্স রিফাত ইটভাটার মালিক আবু বাক্কার জানান,ভাটা থেকে ইট নিয়ে যাবার সময় পথি মধ্যে ট্রাক্টর উল্টে চালক রাব্বী এবং সহযোগি হিমেল মারা গেছে। এছাড়া আতিকুল ইসলাম নামে আরো একজন সহযোগি আহত হয়েছে।

রাণীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দেলোয়ার হোসেন বলেন,ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে একজনকে গাছের সাথে চাপা পরে থাকা অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেই। এর আগে স্থানীয়রা ইটের নিচে চাপা পরা একজনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে পাঠায়। সেখানে দুইজনের অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে। পরে নওগাঁ সদর হাসপাতালে দুই জনই মারা গেছে।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু কুমার জানান,ইট বোঝাই ট্রাক্টর উল্টে দুইজন মারা গেছে। এঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31