IMG-LOGO

শুক্রবার, ২০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকাল ৮টায় বাঘার ইদগাহে বড় ঈদ জামাতজামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদরাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩যুবদল নেতাকে প্রধান মন্ত্রীর উপহারগোদাগাড়ীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১নন্দীগ্রামে দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন এমপিসিংড়ায় এতিম শিশুদের ঈদের পোশাক দিলেন এসএসসি ব্যাচসিংড়ায় দাউদার মাহমুদের ঈদসামগ্রী বিতরণপুঠিয়ায় অতিরিক্ত পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি করায় জরিমানাচাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকায় শাড়ি ও নগদ অর্থ বিতরণপোরশায় ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসনপুঠিয়ায় সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপনরাজশাহীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা বুলেটপোরশায় প্রধানমন্ত্রীর তহবিল হতে প্রাপ্ত ত্রাণসামগ্রী বিতরণকুষ্টিয়ায় ন/ব/জা/ত/কে/র ব/স্তা/ব/ন্দি লা/শ উদ্ধার১৯নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে চান রুমনক্যান্সার আক্রান্ত হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩যুবদল নেতাকে প্রধান মন্ত্রীর উপহার

রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩যুবদল নেতাকে প্রধান মন্ত্রীর উপহার

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ সরকারের আমলে হেলমেট বাহিনীর হামলার শিকার ইউপি চেয়ারম্যানসহ সেই তিন যুবদল নেতা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ।

শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা দলীয় কার্যালয়ে তিন যুবদল নেতাকে এই উপহার তাদের হাতে তুলে দেয়া হয়। এসময় নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু,সিনিয়র যুগ্ন আহ্বায়ক রওশন উল ইসলাম,সদস্য সচিব রুহুল আমিন মধু,রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন,যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস,ফরহাদ হোসেন ও সিরাজ এ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

দলীয় সুত্র জানায়,আওয়ামীলীগ সরকারের আমলে গত ২০২৩সালের ১২ নভেম্বর পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবদল নেতা জাহিদুর রহমান জাহিদ ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে বসে কাজ করছিলেন। এসময় হেলমেট বাহিনীর সদস্যরা প্রকাশ্য দিবালোকে অফিসে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহিদুর রহমানকে গুরুত্বর আহত করে। এছাড়া ওই বছরের ২সেপ্টেম্বের সন্ধ্যায় যুবদল নেতা আনোয়ার হোসেন মোটরসাইকেল যোগে আবাদপুকুর বাজার থেকে নিজ বাড়ী আমগ্রামে ফিরছিলেন।

এসময় আবাদপুকুর-রাণীনগর সড়কের আমগ্রামের মোড়ে পৌছলে হেলমেট বাহিনীর সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। ওই বছরের ২৩অক্টোবর রাত আটটা নাগাদ যুবদল নেতা আবু রায়হান মালশন গ্রামে ফিরছিলেন। এসময় বড়গাছা-মালশন সড়কের মাঝামাঝি স্থানে পৌছলে হেলমেট বাহিনীর সদস্যরা তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728