IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> কৃষি >> রাজশাহীতে রপ্তানি উপযোগী এস্টারিক্স জাতের আলু চাষ

রাজশাহীতে রপ্তানি উপযোগী এস্টারিক্স জাতের আলু চাষ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীতে বিএডিসির অধিনে প্রথমবারের মত ২০ একর জমিতে রোপন করা হয়েছে বিদেশে রপ্তানি উপযোগী এস্টারিক্স জাতের আলু। অনুকূল আবহাওয়া বিরাজ করলে উচ্চ ফলনসীল জাতের আলু উৎপাদনের ফলে এই অঞ্চলে সম্ভাবনার নতুন দুয়ার উন্মেচিত হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। এদিকে রপ্তানি উপযোগী ও মানঘোষিত এই আলুর প্রদর্শনী ক্ষেত ঘিরে নতুন চাষিরা আগ্রহ প্রকাশ করছেন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাজশাহী জোন সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে দুটি উপজেলার বীজ উৎপাদন এলাকায় প্রাথমিক ভাবে ২০ একর জমিতে রপ্তানি উপযোগী এস্টারিক্স জাতের আলু রোপন করা হয়েছে। এর মধ্যে তানোর উপজেলায় দুটি স্থানে ১৮ একর এবং পুঠিয়া উপজেলায় একটি প্লটে ২ একর জমি রয়েছে। চলতি মৌসুমে আলু উৎপাদনের জন্য অনুকুল আবহাওয়া বিরাজ করায় আশানুরুপ ফলন আশা করা হচ্ছে। দেখতে প্রায় কার্ডিয়ান জাতের মত আকৃতির এই আলু প্রতি একরে ৯ থেকে ১০ মে.টন উৎপাদিত হওয়ার আশা করা হচ্ছে।

পুঠিয়া উপজেলায় বিএডিসির বীজ আলু উৎপাদনকারী বøক লীডার অধ্যাপক মুন্সি শাখাওয়াত উল্লাহ বলেন, অফিস আমাকে এবার বিদেশে রপ্তানি উপযোগী এস্টারিক্্র জাতের নতুন আলুর বীজ সরবরাহ করেছেন। যা একই প্লটে দু’একর জমিতে রোপন করা হয়েছে। সাঠিক মাত্রায় পরিচর্যা ও তদারকির ফলে এই ক্ষেতে রোগমুক্ত আলু উৎপাদন হচ্ছে। আশা করা হচ্ছে আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে আলুর পরিপক্কতা আসবে।

তিনি আরো বলেন, বিদেশে রপ্তানি উপযোগি এই আলু উৎপাদনে আমাদের অঞ্চলে নুতন সম্ভাবনার দুয়ার খুলবে। ইতিমধ্যে অনেক চাষিরা রপ্তানি উপযোগী এই আলু চাষে অনেক আগ্রহ দেখাচ্ছেন। উৎপাদিত আলু গুলো যথা নিয়মে রপ্তানি করতে পারলে আগামি দিনে চাষিরা অনেক লাভবান হবেন।

এস্টারিক্স আলুর ক্ষেত দেখতে আসা আবুল কালাম নামের এক চাষি বলেন, বাজারজাতে অব্যবস্থাপনার কারণে মাঝে মধ্যেই আলু চাষিদের লোকসান গুনতে হয়। গত মৌসুমে আলুর দাম ভালো পাওয়ায় অনেকেই এবার আলু চাষে আগ্রহী হয়েছেন। এবার উৎপাদিত আলুর সঠিক দাম পাবেন কিনা তা নিয়ে চাষিরা শঙ্কা প্রকাশ করছেন। তবে যথা নিয়মে আমাদের দেশে উৎপাদিত আলু বিদেশে রপ্তানি হলে চাষিদের লোকসান গুনতে হবে না।

এ বিষয়ে বিএডিসির রাজশাহী জোনের উপপরিচালক (বীজ) হাসান তৌফিকুর রহমান শামিম বলেন, বাহিরে রপ্তানি উপযোগী এস্টারিক্স জাতের আলু দু’টি বীজ উৎপাদন বøকে পরীক্ষামূলক ভাবে চাষ শুরু হয়েছে। মাঠ কর্মকর্তা ও চাষিদের সঠিক তদারকির ফলে আলূ ব্লক গুলো খুবই সন্তোষজনক অবস্থায় রয়েছে। আমাদের এলাকার আবহাওয়া ও মাটি এই আলু উৎপাদনের জন্য খুবই উপযোগী। পাশাপাশি উৎপাদিত ওই আলু রপ্তানি প্রক্রিয়ার সম্পন্ন করা হলে চাষিরা অনেক লাভবান হবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930