IMG-LOGO

রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাইলট উদ্ধারে যাওয়া মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল ইরানমহাখালী-তেজগাঁও লিংক রোড অবরোধ শ্রমিকদেরযেভাবে উদ্ধার হলেন ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটইরানে যুদ্ধবিমান ভূপাতিত,দ্বিতীয় পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রআজ থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ এলাকায় হামের টিকা দেওয়া শুরুঅফিস-ব্যাংক আজ থেকে নতুন সময়েচারঘাট প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠনবিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে : এমপি রেজাউলবাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩জনবদলগাছীতে এলজিইডির ‘উল্টো নকশায়’ অবরুদ্ধ ১২ পরিবার!”তানোরে অবৈধভাবে গ্যাস মজুতের দায়ে ৫হাজার টাকা জরিমানানিয়ামতপুরে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুরে কৃত্রিম সংকট লাঘবে রহমান ফিলিং স্টেশনে স্বস্তি ফিরছেমান্দায় চারটি সড়কে এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন ডা. টিপুমান্দায় বিনামূল্যের সার ও বীজপেলেন সাড়ে ১১ হাজার কৃষক
Home >> জাতীয় >> লিড নিউজ >> মহাখালী-তেজগাঁও লিংক রোড অবরোধ শ্রমিকদের

মহাখালী-তেজগাঁও লিংক রোড অবরোধ শ্রমিকদের

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর মহাখালী-নাবিস্কো সংলগ্ন তেজগাঁও লিংক রোডে বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

রবিবার সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনের ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
জানা গেছে, নাসা গ্রুপের আনুমানিক ৭০০ থেকে ৮০০ জন পোশাক শ্রমিক তেজগাঁও লিংক রোডের মুখে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাখালী-তেজগাঁও ও উত্তরা-মহাখালী রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

এদিকে, যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপির গুলশান (ট্রাফিক) বিভাগ। বিকল্প হিসেবে—

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচল করা যাচ্ছে।

মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁওমুখী যাতায়াত সম্ভব।

কাকলী মোড় থেকে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-২, নতুন বাজার ও গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলগামী রুট খোলা রয়েছে।

হঠাৎ সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। দ্রুত সমস্যার সমাধান ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031