IMG-LOGO

রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে হামের সংক্রমণ রুখতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরুশপিংমল ও দোকানপাট বন্ধের সময় ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টায় সিদ্ধান্ত জানাল সরকারতারাগঞ্জে জ্বালানি তেল সরবরাহে মতবিনিময় সভা অনুষ্ঠিতপাইলট উদ্ধারে যাওয়া মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল ইরানমহাখালী-তেজগাঁও লিংক রোড অবরোধ শ্রমিকদেরযেভাবে উদ্ধার হলেন ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটইরানে যুদ্ধবিমান ভূপাতিত,দ্বিতীয় পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রআজ থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ এলাকায় হামের টিকা দেওয়া শুরুঅফিস-ব্যাংক আজ থেকে নতুন সময়েচারঘাট প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠনবিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে : এমপি রেজাউলবাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩জনবদলগাছীতে এলজিইডির ‘উল্টো নকশায়’ অবরুদ্ধ ১২ পরিবার!”তানোরে অবৈধভাবে গ্যাস মজুতের দায়ে ৫হাজার টাকা জরিমানানিয়ামতপুরে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> শপিংমল ও দোকানপাট বন্ধের সময় ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টায় সিদ্ধান্ত জানাল সরকার

শপিংমল ও দোকানপাট বন্ধের সময় ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টায় সিদ্ধান্ত জানাল সরকার

ধূমকেতু নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সাশ্রয়ে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সে সিদ্ধান্ত পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রাজধানীর সচিবালয়ে রোববার (৫ এপ্রিল) দুপুরে এ কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত।

এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনও যুগান্তরকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের স্বার্থে গতকাল মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সভা করেছিলাম। আমরা শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর দাবি জানিয়েছিলাম। আজ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদেরকে ডেকে ছিলেন। সেখানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও সচিবও ছিলেন। তারা আমাদের জানিয়েছেন যে, শপিংমল ও দোকানপাট আরও এক ঘণ্টা বেশি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, এর আগে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ছিল যে, সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধ থাকবে। আমরা প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে রাত ৮ টা পর্যন্ত খোলার রাখার অনুমতি দিতে অনুরোধ করেছিলাম। আজ মন্ত্রী-প্রতিমন্ত্রী আমাদের জানালেন যে, প্রধানমন্ত্রী দোকানপাট ও বিপণি বিতান ৭টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত জানিয়েছেন। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

এর আগে গত ৩ এপ্রিল মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ চেইনে অনিশ্চয়তা ও দামের ওঠানামা মোকাবিলায় দেশের সব ধরনের মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। জরুরি প্রয়োজনে খাবারের দোকান, ওষুধের দোকানসহ প্রয়োজনীয় সেবা এ সিদ্ধান্তের বাইরে থাকবে বলে জানানো হয়েছিল।

ওইদিন সরকারি ও বেসরকারি সব অফিসের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। আর বিকাল ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানানো হবে।

সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের প্রায় ৮০ শতাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে আসে। যুদ্ধের কারণে সেখানে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎস থেকে জ্বালানি আনার উদ্যোগ চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031