ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামীসহ ৪জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার চকাদীন গ্রামের নাজিমদ্দীনের ছেলে শহিদুল ইসলাম(২৬) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্দে মাদক মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল।
এছাড়া একই রাতে উপজেলার চকমুনু গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের কাশেম মৃধার ছেলে জয়নাল আবেদিন,জয়নাল আবেদিনের স্ত্রী শাহিনা নাসরিন এবং বাদেশ আলীর ছেলে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত একটি মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল।
গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।




