IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন

দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : সারাদেশের মানুষ যখন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে মেতেছে, তখন এক সাংস্কৃতিক অনুষ্ঠানে উঠে এলো দীর্ঘদিনের মানসিক নিপীড়ন ও তা থেকে মুক্তির কথা। ইংরেজি ২০২৬ সাল এবং বাংলা ১৪৩৩ বঙ্গাব্দের এই মিলনমেলায় দাঁড়িয়ে এক নতুন দিগন্ত উন্মোচনের কথা জানিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

মঙ্গলবার ১৪ই এপ্রিল সকাল ১০টায় মোহনপুর উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষের অনুষ্ঠানে একথা বলেন এমপি।

অতীতের কঠিন সময়ের কথা স্মরণ করেন এমপি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মানুষের মনের মাধুরী সাজিয়ে-গুছিয়ে তাদের প্রাণের কোমল স্পর্শে পৌঁছানোর সুযোগ খুব কম পেয়েছি। মানসিকভাবে আমরা অত্যন্ত নিপীড়িত ও নির্যাতিত ছিলাম।”

তবে এই বন্দিদশা ও নিপীড়নের অবসান ঘটেছে বলে তিনি মনে করেন। অবস্থার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি সাম্প্রতিক একটি দিনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগষ্ট আমাদের জীবনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যে দিগন্তের জানালা-দরজাগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, তা এখন খুলে দেওয়া হয়েছে।”

বক্তব্যের শেষে তিনি সবার সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা করে বলেন, “শান্তি ও সুখের দিশারিতে আগত প্রহরগুলো সবার জীবনে আনন্দের চিরভাস্বর হয়ে বয়ে আনুক।”

এর আগে মোহনপুর উপজেলা থেকে রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে বৈশাখী শোভাযাত্রায় বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা কৃষকদল সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিকদল সভাপতি মোজাম্মেল হক, ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক, প্রানী সম্পদ অফিসার ডাঃ খন্দকার সাগর আহম্মেদ, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সাইদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা আরজুমান্দ, জাহানাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি নুরে আলম সিদ্দিকী মুকুল, ধুরইল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম,
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31