IMG-LOGO

রবিবার, ২৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইপিআই টিকা বিতরণে চরম সংকটপোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনবর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকেররুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিতকাটাখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিবন্ধী বৃদ্ধাকে মারধরের অভিযোগ‘নৈশভোজে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নেই’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯‘জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ’তানোরে অবৈধ বোরিং স্থাপনের অভিযোগকারাগারে চিত্রনায়িকা পূজা চেরির বাবাইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরাগণভোটের রায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে রাজশাহীতে ১১ দলীয় জোটের গণমিছিলগোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশনশ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ মেয়েরামান্দায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সুধী সমাবেশ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

রবিবার উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউএনও রাকিবুল ইসলাম এ খেলার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদীন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেল শাখার নবনির্বাচিত সভাপতি আসফাকুল আসেকিন, সাধারণ সম্পাদক মোহা: আব্দুর রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জয়নুল আবেদীন জানান, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন দল অংশ গ্রহণ করেন। নক আউট পদ্ধতিতে এ খেলায় বালক বিভাগে সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ও কুশুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং বালিকা বিভাগে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ও শিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ফাইনাল খেলায় অংশ গ্রহণ করবেন।

এছাড়াও সোমবার বিকালে একই মাঠে খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে এবং পুরস্কার বিতরণ করা হবে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news