IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শন

বাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শন

ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ব্যবসায় প্রশাসন বিভাগের ৮১ জন শিক্ষার্থী শিক্ষা সফরের অংশ হিসেবে রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শন করেন। গত বুধবার বিভাগীয় প্রধানসহ ৪ জন শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব শিল্প পরিবেশ সম্পর্কে ধারণা লাভের জন্য এই মিলসটি পরিদর্শন করেন তারা।

মিলসটি পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ব্যবসায় প্রশাসন বিষয়ে প্রাকটিক্যাল জ্ঞান বৃদ্ধি করা। শিক্ষার্থীদের প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া, ব্যবস্থাপনা কাঠামো, গুণগত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিপণন কৌশল এবং শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা। ভিজিট চলাকালীন সময়ে সপুরা সিল্ক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজার সাইদুর রহমান। তার সহযোগিতায় শিক্ষার্থীদের সামনে প্রতিষ্ঠানের ইতিহাস, উৎপাদন সক্ষমতা, বাজার বিস্তার এবং বর্তমান চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করা হয়।

সে সময় ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. সানোয়ার হোসেন বলেন, এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিট শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে। তারা শ্রেণিকক্ষের জ্ঞান বাস্তব শিল্প পরিবেশের সাথে মিলিয়ে দেখার সুযোগ পান, যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে। এই পরিদর্শন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তবতার সাথে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উক্ত পরিদর্শনে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. সানোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে, সপুরা সিল্ক লিমিটেডের পরিচালক মোঃ সাজ্জাদ হোসেনকে ক্রেস্ট প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930