IMG-LOGO

রবিবার, ৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানামহাদেবপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়লো ফসলক্ষতিপূরণ ও ভাটা বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধনআইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণবাগমারার সার্বিক উন্নয়নে এমপি-ইউএনওর মতবিনিময় সভারাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ“প্রতিবন্ধী জনগোষ্ঠীর ‘মুষ্টিবদ্ধ হাতকে’ দেশের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে : এমপি মিলনসম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার‘জুলাই সনদের সব কিছু পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫রাজশাহী মহানগর ছাত্রদলের নতুনকমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রীআদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত‘গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে’ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ডোনাল্ড ট্রাম্পচার দিনব্যাপী ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আলোচনায় ৪৯৮ প্রস্তাব
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়লো ফসলক্ষতিপূরণ ও ভাটা বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধন

মহাদেবপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়লো ফসলক্ষতিপূরণ ও ভাটা বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসল নষ্টের অভিযোগে উপযুক্ত ক্ষতিপুরণ ও ভাটা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকরা। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষতিগ্রস্থ কৃষকরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে কৃষকরা তাদের উপযুক্ত ক্ষতিপূরণসহ ইট ভাটা বন্ধের দাবী জানান। উপজেলার খাজুর ইউনিয়নের খাজুর গ্রামে সরকার এন্ড সন্স ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় খাজুর ও রংতৈর মৌজার ৩৫ জন কৃষকের প্রায় ৫০ বিঘা জমির ধান, আম, লিচু, পটোলসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায়। এতে তাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তারা। বিষয়টি নিয়ে কয়েকদিন আগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।

ক্ষতিগ্রস্থ কৃষক অমল চন্দ্র মন্ডল, রহমত আলী, ময়নুল, নেপাল চন্দ্র মন্ডল, মতিউর, মকবুল হোসেনসহ ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, সরকার এন্ড সন্স ইট ভাটার কর্তৃপক্ষ গত ২৭ এপ্রিল গভীর রাতে ভাটার বিষাক্ত ধোঁয়া ছেড়ে দেন। বিষাক্ত এ ধোঁয়া অল্প সময়ের মধ্যেই তাদের ফসলী জমিতে ছড়িয়ে পড়ে এবং অনেক ক্ষেতের ধান শুকিয়ে নষ্ট হয়ে যায়।

এতে খাজুর ও রাংতৈড় মৌজার ৩৫ জন কৃষকের প্রায় ৫০ বিঘা জমির ধান, আম, লিচু, পটোলসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায়। বিষয়টি তারা লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে, শনিবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মুহাম্মদ এরশাদ ফসলের মাঠ পরিদর্শন করে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা করেন। তারা কৃর্তপক্ষের নিকট উপযুক্ত ক্ষতিপূরণ সহ ইট ভাটা বন্ধ করে দিয়ে তাদের কষ্টার্জিত ফসল রক্ষার দাবী জানান।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হোসাইন মুহাম্মদ এরশাদ ইট ভাটার ধোঁয়ায় ফসলের ক্ষতির বিষয়টি স্বীকার করে বলেন, কৃষকের ক্ষয়-ক্ষতি নিরুপনের জন্য সরোজমিনে তিনি শনিবার দুপুরে ফসলের মাঠে গিয়েছিলেন। ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপন করে ক্ষতিগ্রস্থ কৃষকদের উপযুক্ত ক্ষতিপুরণ ব্যবস্থা করবেন বলেও তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে ইট ভাটার মালিক মো, ইব্রাহিম সরকার বলেন, তার ভাটা থেকে ওইসব কৃষকের জমি প্রায় ১ কিলোমিটার দূরে। আশেপাশের জমির ক্ষতি হলো না, অথচ তারা ক্ষতির কথা বলছেন। বিষয়টি তিনি তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বলে অভিযোগ করে বলেন, তারপরও যদি কারো ক্ষতি হয়ে থাকে তবে তাকে ক্ষতিপূরণ দেয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930