ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফার্মাসিউটিক্যালস রিপ্রজেন্টেটিভস এসোসিয়েশন (ফারিয়া) নিয়ামতপুর মডেল শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা কোনো দালাল নয়, বরং উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি। তাই তাদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা। মানববন্ধন থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অধিকার আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।



