IMG-LOGO

বুধবার, ১৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়নচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দনসিমনের টায়ার বাস্ট হয়ে উল্টে পড়ে অল্পের জন্য বেচে যায় গরু- মহিষ,আহত হয় গরু ব্যাবসায়ীরানওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার‘গোপনে সৌদি আরবও ইরানে হামলা করেছিল’চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাবলেট জব্দরাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা‘৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি’সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন হোসেনবাগমারাকে আধুনিক ও উন্নত জনপদ গড়তে উন্নয়ন কমিটি ঘোষণা এমপি ডাঃ বারীরবগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদানফুলবাড়ীতে রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিক উদ্ধারচূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্পবাঘায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা:ঈদের আগে সড়কে ঝরে গেল তাজা প্রাণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। বুধবার (১৩ মে) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করা হয়।

৫৩ বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের ৪টি বিশেষ টহলদল পৃথকভাবে অভিযান পরিচালনা করে। এর মধ্যে হাকিমপুর বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ১টি, ফরিদপুর বিওপি একই ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে ১টি, মনাকষা বিওপি চাচ্চুরচর গ্রাম থেকে ১টি এবং জহুরপুর বিওপি সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে আরও ১টি ভারতীয় গরু জব্দ করে।

জব্দকৃত ৪টি গরুর আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। পরে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

বিজিবি আরও জানায়, চলতি মে মাসে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত মোট ১৬টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। এসব গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930