IMG-LOGO

শুক্রবার, ১৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যুমান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তারগোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটকনিয়ামতপুরে ধারদেনার ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ‘হত্যার’ অভিযোগসরদহ রেলষ্টেশন দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা,নিরাপত্তাহীনতায় জর্জরিত,বাড়ছে অপরাধ প্রবনতারাজশাহীতে‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপএর উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬নিয়ামতপুরে শিশুকে নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তারগণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬মে রাজশাহীতে সমাবেশ২০২৭ সালের এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা‘ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো’একদিনে ১০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তনহামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমানতানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফলবালক বোয়ালিয়া ও বালিকায় পবা চ্যাম্পিয়ন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার

মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ও নগদ টাকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে উপজেলার বিজয়পুর তিনমাথার মোড়ের জনৈক রুস্তম আলীর বাসা এবং বনিহারী গ্রামের ফজলু রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিজয়পুর এলাকায় রুস্তমের বাসা ভাড়া নিয়ে অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার এবং অনলাইন জুয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে এমন অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল হোসেন (২৪), রবিউল ইসলাম (১৯) ও সোহেল রানা (২০)। এ সময় ওই বাসায় তল্লাশি করে ১ লাখ ৭০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ এবং ৫টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়।

অন্যদিকে বনিহারী গ্রামের ফজলু রহমানের বাড়িতে অভিযানে চালিয়ে আল আমিন (২৮), আল মামুন (২২), শাকিল বাবু (১৯), বিপ্লব (২০), সাফাত (১৯), আরিফ হোসেন (৩০), মুসফিকুর রেজা রাতুল (২২), রবিউল ইসলাম (২৬), নাইস উদ্দিন (২৫), রিয়ন ইসলাম (২১), নাজমুল হোসেন (২৭) এবং সাফায়েত ওরফে আপনকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ১১টি ডেস্কটপ কম্পিউটার, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড এবং ৩টি ল্যাপটপ জব্দ করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, বিভিন্ন এলাকা থেকে তরুণরা সেখানে এসে গভীর রাতে অনলাইনে জুয়া খেলায় অংশ নিত। পাশাপাশি ডলারের মাধ্যমে অবৈধ লেনদেনেরও তথ্য পাওয়া গেছে।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্যারের নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ শাওনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দিয়ে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930